সাংসদের উপস্থিতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির মোল্লা গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্থানীয় সাংসদ এম এ মালেক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী গোলাম কবির বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাংসদ উপস্থিত থাকলেও তিনি নির্বাচনসংক্রান্ত কোনো কাজে সেখানে যাননি। সাংসদ এম এ মালেক বলেন, ‘আমি ইউএনওর কার্যালয়ে উপস্থিত ছিলাম। কিন্তু দলীয় প্রার্থীর পক্ষ হয়ে বা তাঁর সঙ্গে সেখানে যাইনি।’