সাংসদের কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল লালবাগের পোস্তার ওয়ার্কার্স রোডে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। আদালত জানিয়েছেন, এই কারখানা পরিচালনার প্রয়োজনীয় সব কাগজপত্র ছিল না। তাই অগ্নিনির্বাপক আইন অনুযায়ী ওই কোম্পানিকে জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মাশরুর হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেন, তাঁর প্রতিষ্ঠানের লাইসেন্স ও কাগজপত্র সব ঠিক ছিল।