সাংসদের কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় দুই দুর্বৃত্ত হালদারপাড়ায় ওই কার্যালয় লক্ষ্য করে পর পর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

অফিস সহকারী ইমন মিয়া বলেন, ‘ককটেলের শব্দে আমি প্রথমে ভীত হয়ে পড়ি। পরে লক্ষ করি পুলিশ ককটেল হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে।’