সাংসদের কোল্ড স্টোরেজকে ৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ছোট কাটরার সামনে ঢাকা-৭ আসনের সাংসদ মো. সেলিমের মালিকানাধীন প্রতিষ্ঠান চান সরদার কোল্ড স্টোরেজকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান এই আদালত পরিচালনা করেন।
ডিএসসিসির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাদ্যপণ্য মজুতের অভিযোগে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ অনুযায়ী চান সরদার কোল্ড স্টোরেজকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।