সাংসদের কোল্ড স্টোরেজকে ৬ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার ছোট কাটরার সামনে ঢাকা-৭ আসনের সাংসদ মো. সেলিমের মালিকানাধীন প্রতিষ্ঠান চান সরদার কোল্ড স্টোরেজকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান এই আদালত পরিচালনা করেন।
ডিএসসিসির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাদ্যপণ্য মজুতের অভিযোগে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ অনুযায়ী চান সরদার কোল্ড স্টোরেজকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।