সাংসদের গাড়ি পোড়ানোর ঘটনায় থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলালে স্থানীয় সাংসদের গাড়ি পোড়ানো ও নেতা-কর্মীদের ১৫টি মোটরসাইকেল ভাঙচুর ঘটনার চার দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেতলাল থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। সাংসদের ব্যক্তিগত সহকারী হারুনুর রশিদ মামলাটি দায়ের করেন।
ক্ষেতলাল থানার ওসি আনোয়ারুল ইকবাল জানান, ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন ওসি।
মামলা সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর জয়পুরহাট-২ (ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর) আসনের বিএনপির সাংসদ গোলাম মোস্তফা উপজেলা বিএনপির দলীয় কার্যলায়ে সংগ্রাম কমিটি গঠন নিয়ে সভা করেন। ওই সময় কমিটির পদ নিয়ে একদল নেতা-কর্মীর সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ওই ক্ষুব্ধ নেতা-কর্মীরা সভাকক্ষ থেকে বেরিয়ে সাংসদের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। তাঁরা ১৫টি মোটরসাইকেলও ভাঙচুর করেন। ওই ঘটনায় ১৫ জন নেতা-কর্মী আহত হন।