সাংসদের গাড়িতে ঢিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মান্নানের গাড়ি লক্ষ্য করে গত শনিবার রাতে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার সময় কলেজ রোডে এ ঘটনা ঘটে।
সাংসদ এম এ মান্নান, গাড়িতে থাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ সবাই অক্ষত রয়েছেন। এম এ মান্নান প্রথম আলোকে বলেন, ‘দুর্বৃত্তরা আমার প্রাণনাশের জন্য পরিকল্পিতভাবে ঢিল ছুড়েছে।’
জগন্নাথপুর থানার ওসি এস এম মাকছুদুর রহমান জানান, সাংসদের গাড়ির পেছনে পুলিশের গাড়ি ছিল। দুর্বৃত্তরা ঢিল ছুড়েই পালিয়ে যায়। বিষয়টা গুরুত্বসহকারে দেখা হচ্ছে।