সাংসদের গাড়িতে ঢিল মারার ঘটনায় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নানের গাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় জড়িত সন্দেহে আফরোজ আলী (২৭) নামে ছাত্রদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাংসদ মান্নান গত শনিবার রাতে কেশবপুর-হাসপাতাল সড়ক দিয়ে পৌর এলাকার কেশবপুর গ্রামের রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁর গাড়িতে ঢিল ছুড়ে। এতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়।
জগন্নাথপুর থানার ওসি মাকছুদুর রহমান জানান, সাংসদের গাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় আটক ব্যক্তি পৌর ছাত্রদলের একজন কর্মী। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।