সাংসদের গাড়ির ধাক্কায় আহত যাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট-শেরপুর আসনের সাংসদ হাবিবুর রহমানের গাড়ির ধাক্কায় আহত অটোরিকশার যাত্রী আলম হোসেন (৪০) গত শনিবার মারা গেছেন। আলম সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংসদ হাবিবুর রহমান গত মঙ্গলবার শেরপুর থেকে মাইক্রোবাসে করে ধুনট যাচ্ছিলেন। কাজীপুর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা শেরপুরে যাচ্ছিল। পথে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া নামক স্থানে অটোরিকশাটি সাংসদের গাড়ির সঙ্গে ধাক্কা খায়।