সাংসদের ছেলের দাপট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টা। ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে কয়েকজন রোগীর চিকির্যাসা চলছিল। এ সময় পারভেজ ও মাসুদ নামের দুই সহযোগী যুবককে চিকির্যাসার জন্য হাসপাতালে নিয়ে আসেন নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী সাংসদের আলোচিত ছেলে। সেখানে কর্তব্যরত নার্স ও চিকির্যাসকেরা তার্যাক্ষণিকভাবে তাঁদের চিকির্যাসা দেন। একপর্যায়ে স্যালাইন ঠিকমতো প্রয়োগ করা হয়নি অজুহাতে ওই সাংসদের ছেলে হাসপাতালের ওয়ার্ড বয় আজিজুল হককে মারধর করে মাথায় পিস্তল ঠেকান। এ সময় হাসপাতালে অবস্থানরত রোগী, চিকির্যাসক, নার্স ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় এবং ভয়ে হতবাক হয়ে পড়েন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকির্যাসকেরা। পরে প্রাথমিক চিকির্যাসা শেষে গভীর রাতে তাঁরা হাসপাতাল ত্যাগ করেন। গতকাল শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তির সূত্রে এ তথ্য জানা গেছে।পরের দিন শুক্রবার সরকারি ছুটির কারণে হাসপাতালের প্রশাসনিক ও বহির্বিভাগ বন্ধ ছিল। শনিবার কর্মচারী, নার্সদের মুখে মুখে এ ঘটনা ছড়িয়ে পড়ে। কিন্তু প্রাণভয়ে কেউই মুখ খুলতে সাহস পাননি।খোঁজ নিয়ে জানা গেছে, ওই রাতে হাসপাতালে কর্তব্যরত ছিলেন চিকির্যাসক তোফাজ্জল হোসেন, সেবিকা মিনু রানী মন্ডল, সেবক আবদুর রশিদ, ওয়ার্ড বয় শাহজাহান খান, আজিজুল হক ও আয়া মোকসেদা। জরুরি বিভাগের রেজিস্টার খাতায় সাংসদের ছেলের দুই সহযোগীর নাম শুধু পারভেজ ও মাসুদ লেখা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি জানান, তাঁদের ধারণা, মাতাল অবস্থায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা আহত হন। তাঁদের শরীরে ধুলোবালি মাখা ছিল।ওয়ার্ড বয় আজিজুলও এ ব্যাপারে ভয়ে মুখ খোলেননি।উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতাল জেলার সর্ববৃহর্যা সরকারি চিকির্যাসাকেন্দ্র। সাংসদের ছেলে ওয়ার্ড বয়কে অস্ত্র ঠেকানোর ঘটনায় কর্মকর্তারা আতঙ্কে ভুগছেন।