সাংসদের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলাম লিটনকে আবার অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। গতকাল বুধবার সাংসদের উপস্থিতিতে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মনিরুজ্জামান শিকদার আগামী ৭ মার্চ মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। মন্জুরুলের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, গতকাল স্থায়ী জামিনের আবেদন জানানো হয়। আদালত ৭ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। এর আগে গত ১৭ জানুয়ারি একই আদালত গতকাল ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। গত বছরের ২ অক্টোবর মন্জুরুলের ছোড়া গুলিতে শিশু শাহাদাত গুলিবিদ্ধ হয়। ১৪ অক্টোবর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গাইবান্ধা প্রতিনিধি