সাংসদের নির্দেশে ছাত্রলীগের নেতারা কাজ পাচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের নেতারা ছয়টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের কাজ ভাগাভাগি করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সাংসদের নির্দেশে এটা করা হচ্ছে বলে জানা গেছে।তজুমদ্দিন উপজেলা স্থানীয় সরকার প্রকেৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ে নয় লাখ টাকার সংস্কারকাজের দরপত্র আহ্বান করা হয়। প্রকেৌশল অধিদপ্তরের ভোলা জেলা ও তজুমদ্দিন উপজেলা কার্যালয় থেকে এই কাজের ১১০টি শিডিউল বিক্রি হয়। কিন্তু দরপত্র জমা পড়ে মাত্র ১৮টি। অভিযোগ উঠেছে, গত বুধবার দরপত্র বাক্স খোলার কথা থাকলেও তা খোলা হয় গতকাল বৃহস্পতিবার। ছাত্রলীগের নেতাদের সুবিধা দিতেই এটা করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, স্থানীয় সাংসদ নুরুন্নবী চেৌধুরী এসব কাজ উপজেলা ছাত্রলীগের নেতাদের পাইয়ে দিতে চান। তঁার নির্দেশে দরপত্র কিনতে বাধা দেওয়া হয়। তার পরও অনেক ঠিকাদার শিডিউল কেনেন। কিন্তু দরপত্র দাখিল করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। পরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নুরনবী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল পাটওয়ারী ও পেৌর যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের নেতৃত্বে প্রতিটি দরপত্র এক হাজার টাকার বিনিময়ে ঠিকাদারদের সঙ্গে সমঝোতা করা হয়।শিডিউল কিনেও জমা দেননি এমন ঠিকাদার আহমেদ ফয়েজ, জাহাঙ্গীর আলম, মোশারেফ হোসেন, কামরুল ইসলামসহ কয়েকজন বলেন, Èছোট ভাইদের (ছাত্রলীগ) অনুরোধে আর শিডিউল জমা দিইনি। ওপরের চাপও ছিল।' যোগাযোগ করা হলে সোহেল পাটওয়ারী ও সবুজ তালুকদার জানান, তঁারা ওপরের নির্দেশে ছাত্রলীগকে কাজগুলো পাইয়ে দেওয়ার চষ্টো করেছেন। অভিযোগ অস্বীকার করে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ নুরুন্নবী চেৌধুরী প্রথম আলোকে বলেন, কোনো ঠিকাদারের অভিযোগ থাকলে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকেৌশলীর কাছে জমা দিতে বলেন। অভিযোগ বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।তজুমদ্দিন উপজেলা প্রকেৌশলী সফিকুল ইসলাম বলেন, কারা কাজগুলো পাবেন, তা এখনই বলা যাচ্ছে না।