সাংসদের পিএ খবির হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর-২ আসনের সাংসদ এম রফিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী (পিএ) খবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি সাগর দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে মতলব থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। মিজানুর রহমান বলেন, খবির হত্যায় এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।