সাংসদের প্রতিবাদ ও বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ আগস্ট প্রথম আলোতে ‘রাজউকের কাছেই প্লট চাইলেন স্থায়ী কমিটির সভাপতি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম। তিনি বলেছেন, ‘২৬ আগস্ট সংসদীয় কমিটির বৈঠকে বিগত সরকারের আমলে রাজউকের প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখা হবে বলে আলোচনা হয়। সভাপতি হিসেবে রাজউকের কাছে আমার প্লট চাওয়ার প্রশ্নই ওঠে না। আমাকে হেয় করার জন্য একটি মহল বিকৃত সংবাদ সরবরাহ করেছে।’
প্রতিবেদকের বক্তব্য: সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত কমিটির সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেই প্রতিবেদনটি করা হয়েছিল।