সাংসদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী থেকে নির্বাচিত আওয়ামী লীগদলীয় সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান নর্দান পাওয়ার প্লান্টে মালামাল সরবরাহকারী একটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা না দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানটি এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।লিখিত অভিযোগে বলা হয়েছে, রাজশাহীর কাটাখালীতে নির্মিত এনামুল হকের নর্দান পাওয়ার প্লান্টে কিরণ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীরা শুরু থেকেই ইট, বালু, পাথর, সিমেন্ট, মাটি, খোয়াসহ বিভিন্ন মালামাল সরবরাহ করেছেন। মালামালগুলো সাংসদের মনোনীত ব্যক্তি সারোয়ারের মাধ্যমে সরবরাহ করা হয়। সারোয়ার তাঁদের কাছে প্লান্টের প্রকল্প কর্মকর্তা পরিচয় দিতেন। সাংসদ এনামুলও সারোয়ারের মাধ্যমেই তাঁদের আগের বিল দেন। প্লান্টের কাজ শেষ হওয়ার পর দেড় বছর ধরে তিনি বকেয়া প্রায় ৪০ লাখ টাকা আর দিচ্ছেন না। ফোন করলে সাংসদ এনামুল আর ফোন ধরছেন না। তাঁর মনোনীত ব্যক্তি সারোয়ার নানা অজুহাতে ঘোরাচ্ছেন।কিরণ এন্টারপ্রাইজের একজন স্বত্বাধিকারী মাজদার রহমান বলেন, তাঁদের প্রতিটি বিলে প্রকল্প কর্মকর্তা সারোয়ারের স্বাক্ষর রয়েছে। এ ব্যাপারে সারোয়ারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় ফোনটি সারোয়ারের নয়।