প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ অনুপম শাহজাহানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল চারটায় বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন সখীপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী মাস্টার মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সাংসদ ওই সময় ঢাকার নিজ বাসায় অবস্থান করছিলেন। সখীপুর থানার ওসি বজলুল রশিদ বলেন, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি