সাংসদের বাড়ির সামনে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধানের বাড়ির সামনে নছিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত ইজিবাইক ফেলে রেখে ধর্মঘট পালন করা হয়েছে। সড়কে এসব যান চলাচল করতে দেওয়ার দাবি জানিয়ে মালিক ও চালকেরা গত শুক্রবার এ কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার বিকেল পর্যন্ত ওই যানবাহনগুলো সাংসদের বাড়ির সামনে দেখা গেছে। জেলা অটোরিকশাচালক সমবায় সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের যানবাহনগুলো সাংসদের বাড়ির সামনেই রাখব। আমাদের অটোরিকশা চলতে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।’সাংসদ মজাহারুল হক প্রধান বলেন, ‘বিষয়টি নিয়ে রোববার (আজ) মোটর মালিক, শ্রমিক ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমঝোতা করা হবে।’