সাংসদের বিরুদ্ধে আ.লীগের একাংশের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা সদর বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। এতে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন ওরফে রতনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন, আইনবিষয়ক সম্পাদক মামুনুর রহমান পুরকায়স্থ, উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা ওরফে হিমু, যুগ্ম আহ্বায়ক এইচ এম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আলী ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন।