সাংসদের বিরুদ্ধে উন্নয়নে বৈষম্যের অভিযোগে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর-৩ আসনের সাংসদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলীর বিরুদ্ধে এলাকার উন্নয়নকাজে বৈষম্যের অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
‘উন্নয়নবঞ্চিত মির্জাপুর ইউনিয়নবাসী’র ব্যানারে গতকাল শনিবার দুপুরে ভাওয়াল মির্জাপুর-বাংলাবাজার সড়কে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত সাড়ে চার বছরে স্থানীয় সাংসদ রহমত আলী গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে কোনো উন্নয়নকাজ করেননি। উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার ও মেরামত করা হয়নি। ফলে ইউনিয়নের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে সাংসদ রহমত আলী সাংবাদিকদের বলেন, উন্নয়নের ব্যাপারে তিনি কোনো বৈষম্যে করেননি।