প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা শহরে শহীদ মিনার চত্বরে গতকাল শনিবার এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রণজিৎ বকশি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুল হক প্রমুখ।