সাংসদের ভাইয়ের দরপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার সাংসদ এনামুল হকের ভাইয়ের চেক জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ার পর হাট ইজারার সিদ্ধান্ত ও দরপত্র বাতিল করা হয়েছে। ইজারা প্রদান কমিটি সভা ডেকে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে সাংসদের ভাইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়নি। উপজেলার ভবানীগঞ্জ হাট ইজারার জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে সাংসদের ছোট ভাই রেজাউল হকের প্রতিষ্ঠান ‘রিয়া এন্টারপ্রাইজ’ মনোনীত হওয়ায় কমিটি তাঁকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ১৮ মার্চ প্রথম আলোতে ‘বাগমারায় ভবানীগঞ্জ হাট ইজারা: সাংসদের ভাইয়ের ৩০ লাখ টাকার চেক জালিয়াতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ইজারা কমিটি তাদের সিদ্ধান্ত বাতিল করে। ওই দিন বিকেলে ইজারা কমিটি জরুরি ভিত্তিতে সভা ডাকে। সেখানে জেলা প্রশাসকের মনোনীত সদস্য ছাড়াও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।ইজারা কমিটির সভাপতি পৌরসভার ভারপ্রাপ্ত সচিব আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।