সাংসদের সভামঞ্চের নিচে বোমাসদৃশ বস্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মিসভা ছিল গতকাল শনিবার বিকেলে। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাংসদ শরিফুল ইসলাম। এ জন্য বড়িয়ারহাট উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার থেকে মঞ্চ তৈরির কাজ করা হয়।
গতকাল শনিবার সকালে মঞ্চের অসমাপ্ত কাজ করতে এসে ডেকোরেটর শ্রমিকেরা সভামঞ্চের নিচে লালটেপ মোড়ানো বোমাসাদৃশ একটি কৌটা দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় লোকজন ও থানা–পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ওই কৌটা উদ্ধার করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, ওটি ছিল জর্দার কৌটা। ভয়ভীতি দেখানোর জন্য কেউ কৌটাটি মঞ্চের নিচে ফেলে রেখে যেতে পারে।