সাংসদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট-২ আসনের সাংসদ মজিবর রহমানের হাতে আদিতমারী ডিগ্রি কলেজের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে গত শনিবার ওই কলেজের শিক্ষকেরা কর্মবিরতি পালন করেন। শিক্ষকদের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীরাও ওই দিন ক্লাস বর্জন করেন।এদিকে এলাকাবাসী সাংসদ মজিবর রহমানের পক্ষে শনিবার সংবাদ সম্মেলন করেছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ নজরুল ইসলাম। আন্দোলনরত শিক্ষকেরা আদিতমারী ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে সাংসদ মজিবর রহমানের পদত্যাগের তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। গতকাল রোববার কলেজের অধ্যক্ষের অনুরোধে শিক্ষকেরা কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেন।