সাংসদের হাতে স্বাস্থ্য সহকারী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ দলীয় সাংসদের হাতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য সহকারী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা গতকাল সোমবার চট্টগ্রামে বিক্ষোভ করেছেন। পরে তাঁরা জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দেন। এর অনুলিপি দেওয়া হয় বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে। স্মারকলিপিতে বলা হয়, ৬ জুলাই চট্টগ্রাম-১২ আসনের সাংসদ শামসুল হক চৌধুরী পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্য সহকারী বিপ্লব চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাঁকে মারধর করেন। যদি বিপ্লব কোনো অপরাধ কিংবা কর্তব্যকর্মে অবহেলা করেও থাকেন তাহলে এ জন্য বিভাগীয় ব্যবস্থা রয়েছে। কর্মস্থলে থাকা অবস্থায় তাঁর ওপর হাত তোলায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।