সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাত দিনব্যাপী অনুষ্ঠান গত মঙ্গলবার রাতে শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বেলকুচি ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেলকুচি-চৌহালী আসনের সাংসদ আবদুল মজিদ মণ্ডল। আলোচনা সভায় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাংসদ মমতাজ বেগম, জান্নাত আরা তালুকদার হেনরী, ক্লোজআপ চ্যাম্পিয়ন লায়লা ও চ্যানেল আই শিল্পী বাপ্পি।