প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছরের শিশু আয়েশার চিকিৎসার সাহায্যার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন বাউলেরা। নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রতি একতারা সংগীতালয় ও হজরত শাহপরান বাউল শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া। বাউলগান পরিবেশন করেন বাউল কালা মিয়া, সাজ্জাদ নূর, সূর্যলাল, শাহিনুর আলম সরকার, পথিক রাজু, ইকবাল সাঁই, সিতন বাবু প্রমুখ। সিলেট প্রতিনিধি|