সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের বিজয়স্তম্ভ চত্বরে গতকাল শনিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন সিরাজুল ইসলাম, মহিউদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন অমিতাভ দাশ, গৌতমাশীষ গুহ সরকার, পিটু রশিদ, শাহানাজ আমিন, মোহাম্মদ আমিন প্রমুখ। নৃত্য পরিবেশন করেন রবিউল ইসলাম ও তাঁর দল। গাইবান্ধার সাংস্কৃতিক সংগঠন ইনস্টিটিউট অব কালচার অ্যান্ড এডুকেশন (আইস) এ কর্মসূচির আয়োজন করে। এর আগে আইসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল-আলম, সাংবাদিক মশিয়ার রহমান খান, জাহাঙ্গীর কবির প্রমুখ।