সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীশ্রী রবিদাস জি মহারাজের ৬৪০তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে গতকাল শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে রবিদাস সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেল সোয়া চারটায় শমশেরনগর চা-বাগানের রবিদাস টিলা থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।