সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আড়াবাড়িয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ গোলাম মোস্তফা বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, রামকান্তপুর ইউপির চেয়ারম্যান আবদুল হাসেম বিশ্বাস, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান সরদার। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।