প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা শিশু একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হানিফ উদ্দিন, শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খান প্রমুখ। উৎসবে চারটি স্কুলের শিক্ষার্থীরা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করে।