সাংস্কৃতিক উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, ‘প্রবীণদের মেধা ও অভিজ্ঞতা নবীনদের মাঝে সঞ্চারিত করতে হবে। তাহলেই সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।’ গতকাল শুক্রবার দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘প্রবীণদের জন্য প্রত্যাশিত জীবন’ শীর্ষক তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান জেলা ওয়ার্কিং গ্রুপের সভাপতি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নির্ঝরিনী হাসান।