সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে তিন দিনব্যাপী শিশু কিশোর যুব সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার গতকাল সকাল ১০টায় শহরের শেখ মনি স্মৃতি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ সদরের ইউএনও মোহাম্মদ জালাল উদ্দিন। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেশমা আক্তার, এস্কেন্দার আলী মিয়া প্রমুখ। জেলার সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা আল মামুন বিন সালেহ বলেন, সাংস্কৃতিক উৎসবে গোপালগঞ্জ শহরের ১১টি স্কুল অংশ নিয়েছে। বুধবার এ উৎসব শেষ হবে।