সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে আজ শনিবার তিন দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে। গোয়ালন্দ মুক্তবাণী নাট্য ও সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত এ উৎসব উদ্বোধন করবেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। এতে সভাপতিত্ব করবেন মুক্তবাণী নাট্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আইনদ্দিন ফকির। উদ্বোধনী দিনে নাট্যকার নেকবর হোসেনের পরিচালনায় এবং শ্রীরঞ্জন দেবনাথের রচনায় মঞ্চস্থ হবে নাটক জেল থেকে বলছি। দ্বিতীয় দিন মঞ্চস্থ হবে শ্রীরঞ্জন দেবনাথের নাটক মেঘে ঢাকা তারা এবং সমাপনী দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্লোজ-আপ ওয়ান তারকা রিংকু, পলাশ ও শাহানাজ বাবু।