সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের পাঁচ দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব গতকাল বুধবার শেষ হয়েছে। মোট ১৩টি বিষয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার এই উৎসব ১৫ নভেম্বর শুরু হয়। কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে দুপুরে কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রধান অতিথি এবং পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।