সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী নওগাঁ জেলা শাখার উদ্যোগে ‘সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে সরকারি কে ডি উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। জেলা প্রশাসক এনামুল হক এই সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক কায়েস উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানী এবং জেলা শিশুবিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম। পরে বিভিন্ন সাংস্কৃতিক দল এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। নওগাঁ প্রতিনিধি|