প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টাচের দেড় যুগপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে। রংপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত এ উৎসবে রয়েছে রংপুর বিভাগের আট জেলার শিল্পীদের নানা পরিবেশনা। গতকাল বিকেলে শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের সাবেক প্রধান সংগীত পরিচালক খাদেমুল ইসলাম বসুনিয়া। এর আগে সকালে বিভাগের আট জেলা থেকে আগত শিল্পীদের নিয়ে সংগীত ও নৃত্য প্রতিযোগিতা হয়। আজ একই স্থানে পরিবেশন হবে ভাওয়াইয়া।