সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর ২৫ বছর পূর্তি উপলক্ষে কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ মাঠে আজ সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। উৎসবসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, স্কুলপর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, লাঠিখেলা, পালাগান, নাটক হুজুর চান্দে নাই, স্বর্ণপদকসহ নানা আয়োজন। দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, প্রতিদিন সন্ধ্যা ছয়টায় উৎসব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে স্থানীয় ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার সাংস্কৃতিক সংগঠন।