সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর ২৫ বছর পূর্তি উপলক্ষে কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। সাবেক সাংসদ মো. জাফর আলী এর উদ্বোধন করেন। সকালে শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়। আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলী প্রমুখ। এ বছর দিশারী সম্মাননা পেয়েছেন লোকসংগীতে মো. কছিমুদ্দিন (মরণোত্তর), অনন্ত কুমার দেব ও খন্দকার মো. আলী, নাট্যচর্চায় মো. ফেরদৌস আলী (মরণোত্তর), দেবব্রত বক্সি এবং সাহিত্য ও সংগঠনে আবদুল খালেক।