প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনব্যাপী আয়োজিত কুমিল্লা সাংস্কৃতিক উৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে। বিকেল চারটায় কুমিল্লা টাউন হলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। কুমিল্লা সাংস্কৃতিক উৎসবের আহ্বায়ক এ বি এম খুরশীদ আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুন। উৎসবে ‘গণতান্ত্রিক সংস্কৃতিতে বাক্স্বাধীনতার স্বরূপ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ। পরে স্বরচিত কবিতা পাঠের আসর, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।