প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উপলক্ষে গতকাল রোববার সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী এর আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে দিনব্যাপী উৎসবের আলোচনাপর্বে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির। আরও বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, আওয়ামী লীগের নেতা করুনা সিন্ধু চৌধুরী ও মোবারক হোসেন, সাংস্কৃতিক সংগঠক স্বপন কুমার বর্মন প্রমুখ। উৎসবে বিভিন্ন উপজেলা থেকে শিশুরা অংশ নেয়।