প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব শুরু হবে ১৭ মে। তিন দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে চুয়েটের সাংস্কৃৃতিক সংগঠন জয়ধ্বনি।উৎসবে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুনর্মিলনী অনুষ্ঠান ও কনসার্ট।