সাংস্কৃতিক কর্মীদের মারধরের ঘটনায় পুনর্মূল্যায়ন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীদের মারধরের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশের পর পুনর্মূল্যায়ন (রিভিউ) কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভায় তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।গতকাল বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নিয়মিত সিন্ডিকেট সভা বসে। এতে গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীদেরকে ছাত্রলীগের কর্মীদের মারধরের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ডিসিপ্লিনারি বোর্ড তার সুপারিশ উত্থাপন করে। এ সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট বিষয়টি আবারও বিচার-বিশ্লেষণের জন্য পুনর্মূল্যায়ন কমিটি গঠন করে। সহ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেনকে সভাপতি ও প্রক্টর তপন কুমার সাহা এবং সিন্ডিকেট সদস্য আল-বেরুনী হলের প্রাধ্যক্ষ মো. আনোয়ার খসরু পারভেজকে সদস্য করে এ কমিটি করা হয়। কমিটিকে পরবর্তী সিন্ডিকেট সভায় তাদের মতামত উপস্থাপন করতে বলা হয়েছে।সিন্ডিকেট সচিব রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সিন্ডিকেটে সাংস্কৃতিক কর্মীদের মারধরের বিষয়টি পুনরায় বিচার-বিশ্লেষণ করা হবে।