সাংস্কৃতিক জোটের পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজার এলাকায় গতকাল শুক্রবার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সড়কটির দক্ষিণে তেঁতুলতলা ও উত্তরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে জমে থাকা কাদা ও ময়লা-আর্বজনা অপসারণ করা হয়। এতে অর্ধশতাধিক সংস্কৃতিকর্মী, শিক্ষক-ছাত্র, ব্যবসায়ী অংশ নেন। দারিয়াপুর সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই অভিযান চালানো হয়। এতে সহায়তা করেন দারিয়াপুর বন্দর ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। এ সময় উপস্থিত ছিলেন জোটের নেতা আবদুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী জামিল উদ্দীন, এনামুল হক, দারিয়াপুর অটোরিকশা মালিক সমিতির সভাপতি হাজি রফিক আনছারী প্রমুখ।