সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বকী হত্যার ২৯ মাস পূর্তি ও সাম্প্রতিক সময়ে শিশু ও ব্লগার হত্যার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও আলোকশিখা প্রজ্বালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট l ছবি: প্রথম আলো

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ২৯ মাস পূর্তি উপলক্ষে ও সাম্প্রতিক সময়ে শিশু ও ব্লগার হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট প্রতিবাদ সমাবেশ ও আলোকশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় নগরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ওই কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, জেলা উদীচীর সভাপতি জাহিদুল হক, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সদস্য সুজিত সরকার।
আবদুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জে ত্বকী হত্যার বিচার না হওয়ার ধারাবাহিকতার কারণেই সারা দেশে শিশু হত্যা ও নির্যাতনের সংখ্যা বেড়েছে। শিশু হত্যার সংস্কৃতি নারায়ণগঞ্জ থেকেই শুরু হয়েছে, পরে তা দেশব্যাপী বিস্তার লাভ করেছে।’
প্রতিবাদ সমাবেশ শেষে শহীদ মিনারের বেদিতে মোম শিখা প্রজ্বালন করেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা।