সাংস্কৃতিক জোটের সভাপতির কার্যালয় তছনছ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য প্রদীপ ঘোষ বাবুর আইন পেশার অফিস তালা ভেঙে তছনছ করা হয়েছে। এর আগে গত ৩০ মার্চ শহরের চাষাঢ়া শহীদ মিনারের গেটে প্রদীপ ঘোষকে প্রাণনাশের হুমকি দেন আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, দুটি জিডির অভিযোগ তদন্ত করা হচ্ছে।নিন্দা: প্রদীপ ঘোষ বাবুর আইন পেশায় চেম্বার তছনছ ও শহীদ মিনার থেকে সাংস্কৃতিক জোটের কর্মীকে অপহরণের চেষ্টার প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন নারায়ণগঞ্জের ৬৫টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।