প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাংস্কৃতিক অগ্রযাত্রায় আপসহীন’ স্লোগানে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘উচ্চারণ’-এর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের প্রতিযোগিতা শেষে গতকাল রোববার দুপুর ১২টায় বিজয়ীদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর আগে আলোচনা সভা হয়। আলোচনা করেন কলেজের অধ্যক্ষ এস এম ইবাদুল হক, দৈনিক গ্রামের কাগজ-এর সম্পাদক মোবিনুল ইসলাম প্রমুখ। কলেজ ক্যাম্পাসে তিন দিন ধরে এ প্রতিযোগিতায় একক অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও সংগীত—চারটি বিভাগে মোট ৫৯ জন শিক্ষার্থী অংশ নেন। পরে উচ্চারণের বন্ধুদের পরিবেশনায় সমবেত ও একক কণ্ঠে সংগীত ও বিজয়ীদের মধ্য থেকে কয়েকজন কবিতা আবৃত্তি করেন।