সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনার বেড়ায় ১০ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শুক্রবার শেষ হয়েছে। বেড়া সাংস্কৃতিক সংসদ (বেসাস) এ প্রতিযোগিতার আয়োজন করে। ১৮ মার্চ বেড়া পৌর মার্কেটে সংগঠনটির নিজস্ব মিলনায়তনে প্রতিযোগিতার শুরু হয়। মোট পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেগুলো হলো সংগীত, নৃত্য, অভিনয়, আবৃতি ও বিতর্ক। এসব বিষয়ে বেড়া ও সাঁথিয়া উপজেলার দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৯ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।