সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা গত সোমবার সন্ধ্যায় জেলা শহরের অ্যাডভোকেটস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী আলোচনায় জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মো. শামস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী স্বপন কুমার দেব, আলী আমজাদ, মতিউর রহমান পীর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শেরেনূর আলী, সাংস্কৃতিক সম্পাদক নাজিম কয়েস আজাদ প্রমুখ। পরে নাচ-গানসহ বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় অংশ নেন আইনজীবীরা।