সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে সেন্ট ফিলিপস হাইস্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল রোববার শুরু হয়েছে। ব্রাদার অব হলিক্রস বাংলাদেশ-এর ব্রাদার বিজয় হ্যারল্ড রড্রিক্স সিএসসি প্রভিন্সিয়াল প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। সেন্ট ফিলিপস হাইস্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ সিএসসির সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি, স্কুলটির প্রাথমিক শাখার ইনচার্জ সিস্টার হাসি রোজারিও সিআইসি, প্রভাষক সুনীল চন্দ্র রায়, জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আবেদ আলী, মো. আনসারুল হক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক শিপ্রা দে। অনুষ্ঠানে দুই হাজারের বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।