সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন উপলক্ষে গতকাল শুক্রবার ময়মনসিংহে শিশুদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। বঙ্গবন্ধু শিশু একাডেমির জেলা শাখা এর আয়োজন করে। ময়মনসিংহ টাউন হল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি ভাগে ভাগ হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে ছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক ছবি আঁকা, দেশের গান, নাচ, কবিতা আবৃত্তি ও প্রশ্নোত্তর পর্ব। প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু একাডেমির জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।